Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ্যাড: খোদাদাদ খান পিটু সভাপতি ও বিমান রায় সাধারন সম্পাদক নির্বাচিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় এ্যাড: খোদাদাদ খান পিটু সভাপতি বিমান কুমার রায় ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড: জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার দুপুরে সম্মেলন উদ্ধোধন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধূরী, সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক হারুন অর রশীদ।
জেলা যুবলীগের আহবায়ক এ্যাড: খোদাদাদ খান পিটু সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, শহিদুজ্জামান সরকার এমপি, ব্যারিষ্টার নিজামুদ্দিন জলিল জন এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাত ও মুজিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসিম পাভেল, সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম পাভেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রথম অধিবেশনে জেলা যুবলীগের কমিটি ভেঙ্গে দেন। দ্বিতীয় অধিবেশন সন্ধ্যা ৬টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়। শুরুতে সভাপতি পদে দুজন প্রার্থী ছিলেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ও সাবেক আহবায়ক এ্যাড: খোদাদাদ খান পিটু। আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক তার সভাপতি পদের প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দিতায় এ্যাড: খোদাদাদ খান পিটু সভাপতি নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদে ৬জন প্রার্থী। তারা হলেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুছ, সাবেক জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম তোতা ও বিমান কুমার রায়, যুবলীগ নেতা রাজেশ মুজুমদার, ডিএম আতা ও স্বাধীন। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৩৫২জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বিমান কুমার রায়কে ৯২ ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ার ফলাফল ঘোষনা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন তাজুল ইসলাম তোতা। ৬ জন প্রার্থীর মধ্যে সবচেয়ে কনিষ্ট প্রার্থী বিমান কুমার রায়।

গুজব সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে

ডেস্ক নিউজ: অপপ্রচার ও গুজব সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি। তিনি বলেছেন, 'গুজবের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অপচেষ্টা রুখে দিতে হবে।'
শুক্রবার বিকেলে চট্টগ্রামের ব্র্যাক লার্নিং সেন্টারে দলের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল কাশেম স্মরণে এক শোকসভায় জাসদের সভাপতি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ১৪ দলীয় জোটের ঐক্যের কারণে বিএনপি-জামায়াতের অপশাসন থেকে জাতি মুক্তি পেয়েছে। জোটে ঐক্য ও শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে সালাহউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামীর মতো যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়া সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচারও করা গেছে স্বাধীনতা সপক্ষের সরকার ক্ষমতায় থাকায়। তাই এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
চট্টগ্রাম উত্তর জেলা জাসদের সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আকতার ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও গবেষক ডা. মাহফুজুর রহমান, চাকসুর সাবেক জিএস গোলাম জিলানী চৌধুরী প্রমুখ।

বেনাপোলে কক্সবাজার আসনের সাবেক এমপি বদির ভাইপো আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ একাধিক মামলার আসামি শাহজাহান মিয়া(৩২)নামে এক পাসপোর্ট যাত্রীকে ভারত যাওয়ার সময় আটক করেছে।

বৃহস্পতিবার (২৫/০৭/১৯)তারিখ বিকাল ৫ টার সময় তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক শাহজাহান কক্সবাজার জেলার টেকানাফ থানার লেংদু গ্রামের জাফর আহমেদের ছেলে এবং সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাইপো।

বেনাপোল ইমিগ্রেশনের সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম বলেন, তার নামে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা রয়েছে। সে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম কক্সবাজার আসনের সাবেক এমপি’র বদির ভাইয়ের ছেলে শাহজাহানের আটকের বিষয়টি আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করেছেন।

বেনাপোলে দূর্ধষ ডাকাতি স্বর্ণলঙ্কার ও অর্থ লুট আহত-৩

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল ছোট আঁচড়া গ্রামের রোকসানার বসতবাড়িতে অর্থ ও স্বর্ণলঙ্কার লুট তিন জনকে কুপিয়ে আহত করেছে ডাকাত দল।

শুক্রবার (২৬/০৭/১৯) তারিখ দিবাগত রাত সাড়ে ২ টার দিকে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের মাঠপাড়ার ডাকাতির এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ছোট আঁচড়া গ্রামের আমিরুলের স্ত্রী রোকসানা বেগম (৪৫) ও মেয়ে শ্যামলী আক্তার এবং ভাড়াটিয়া আব্দুল মজিত (৩০)।

আহত রোকসানা আমাদের বেনাপোল প্রতিনিধিকে বলেন, গভীর রাতে বাড়ির সিঁড়িঘরে শব্দ শুনে তারা জেগে ওঠেন। এর পর কিছু বুঝে ওঠার আগে দরজা ভেঙে মুখোশধারী পাঁচজন রামদা ও পিস্তল নিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে আলমারির চাবি চায়। চাবি দিতে না চাইলে রোকসানা ও তার মেয়ের হাতে কোপ দেয় দুর্বৃত্তরা। পরে ভয়ে তারা চাবি দিয়ে দেন।

এর পর ঘরে থাকা ১০ ভরি গহনা ও দেড় লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা। পরে ভাড়াটিয়ার ঘরের দরজা ভেঙে তাদেরও ৫ হাজার টাকা ও তিন ভরি গহনা নিয়ে পালিয়ে যায় তারা।

বেনাপোর পোর্ট থানার এসআই জাকির হোসেন জানান, ডাকাতির ঘটনাটি সত্য, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোলে ইজিবাইক চালকের কাছ থেকে ৪৪ লাখ টাকার স্বর্ণেরবার উদ্ধার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারতে পাচার কালে বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৪৪ লাখ টাকার (১ কেজি ওজনের) ১টি স্বর্ণেরবার ও একটি ইজিবাইকসহ কামাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৬/০৭/১৯)তারিখ সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক কামাল বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে। সে একজন ইজিবাইক চালক।

৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল মালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল দৌলতপুর সড়কের গাতিপাড়া নামক এলাকা থেকে ইজিবাইক চালক কামালকে ১ কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক করা হয়। সে এই স্বর্ণের বার বেনাপোল বাজার থেকে দৌলতপুর সীমান্তে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উদ্ধারকৃত স্বর্ণ ও ইজিবাইকের মূল্য- ৪৪ লাখ ২০ হাজার টাকা বলে তিনি জানান।আটক আসামিকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

নওগাঁয় জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত
নওগাঁয় জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

আবু রায়হান রাসেল, নওগাঁ: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন যবলীগকে মানুষের অধিকার আদায়ের রাপথে থাকতে হবে। এমপি মন্ত্রীদের ক্যাডার থাকলে চলবেনা। ভালো নেতা হতে হবে, ভালো মানুষ হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আলোকিত মানুষ হতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। তিনি বিশ্বে বিজ্ঞ, প্রাজ্ঞ, মেধাবী, মানবিক, দুরদর্শী এবং কর্মঠ নেতা হিসেবে পরিচিতি লাভ করায় জাতি হিসেবে আমরা অনেক গর্বিত হয়েছি। আগামী ৫০ বছর বাংলাদেশের কি প্রয়োজন, সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ এবং সেই পরিকল্পনা বাস্তবাবায়নে দেশের প্রশাসন এবং জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেটাই তাঁর দর্শন। সকলকে এই দর্শন মেনে চলতে হবে।
যুবলীগের সাবেক নেতা এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আওয়ামীলীগের দুঃসময়ে যুবলীগ প্রতিরোধ গড়ে তুলেছিল বলেই বিএনপি জামাত অপশক্তির পতন ঘটেছিল। পদ দিলে শেখ হাসিনার সাথে আছি আর পদ না পেলে নাই, এই মানষিকতার নেতা দরকার নেই। নেতৃত্ব ক্ষমতা কুক্ষিগত রাখার মত নেতৃত্ব আওয়ামীলীগের দরকার নাই।

তিনি বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪টায় নওগাঁয় স্থানীয় নওযোয়ান মাঠে আয়োজিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা কমিটির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন। 
 
নওগাঁ জেলা যুবলীগের আহবায়ক এ্যাড. খোদাদাদ খান পিটুর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীযুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্দ ওমর ফারুখ চৌধুরী। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান বলেছেন সম্মেলনের মাধ্যমে কেবল নেতা নির্বাচন নয়, একটি রাজনৈতিক দলের চিন্তা চেতনা ও দিক নির্দেশনা বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করা হয়। তিনি যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেণ যুবলীগ একটি সংগঠন। সংগঠন মানে আন্দোলন। আর আন্দোলন না থাকলে সংগঠন শক্তিশালী হয় না। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ গড়ার যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সবাইকে তার সাথে শরীক হয়ে সাবর প্রিয় দেশকে গড়ে তুলতে হবে।
 
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ হারুনুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, শহিদুজ্জামান সরকার এমপি, ব্যাষ্টিার নিজামুদ্দিন জলিল জন এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মোঃ আব্দুল মালেক, নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এ কে এম ফজলে রাব্বী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাত ও মুজিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসিম পাভেল, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 
সম্মেলনের দ্বিতীয় পর্বে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগামী তিন বছরের জন্য নওগাঁ জেলা যুবলীগের কমিটি নির্বাচনের কার্যক্রম চলছিল। 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget