Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ধামইরহাট পৌরসভার অনির্দিষ্টকালের ধর্মঘটে রাস্তার উপর ময়লার স্তুপ, জনগনের ভোগান্তি
Add caption

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : সারা দেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা,পেনশনসহ অন্যান্য সুবিধাদি রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবীতে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে পৌরসভাগুলোতে। ধামইরহাট পৌরসভার সকল কার্যক্রম বন্ধ থাকায় পৌরবাসীর দূর্ভোগের শেষ নেই। ময়লা আবর্জনা না সরানোর ফলে রাস্তা এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এক্ষুনি এ অচলাবস্থায় অবসান না হলে পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করতে পারে।
 জানা গেছে,ধামইরহাট পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবী দাওয়া পুরণের লক্ষে গত ১৪ জুলাই থেকে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করে ঢাকায় গিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বর্তমানে পৌরসভার সকল কক্ষে তালা ঝুলছে। পৌরবাসী তাদের বিভিন্ন জরুরী প্রয়োজনীয় কাজের জন্য পৌরসভার এলেও তাদেরকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। পৌরসভায় রোড লাইট গত তিন দিন ধরে দিনরাত সমানভাবে চলছে। রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার না করার ফলে রাস্তা যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ড্রেনের আবর্জনা না সরানো ফলে এখন বর্ষার পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে রাস্তা ড্রেন একাকার হয়ে পড়েছে।
ধামইরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডেও দুলালী বেগম (৬৮) বলেন,তার বয়স্ক ভাতার কাগজ নেয়ার জন্য পৌরসভায় আসলেও কাগজ না পেয়ে ফিরে যেতে হয়েছে। ধামইরহাট বাজারের হোটেল ব্যবসায়ী মো.রেজাউল করিম সরকার ট্রেড লাইন্সেসের জন্য দিনের পর দিন ধরর্ণা দিলেও ট্রেড লাইন্সেস পাননি। মঙ্গলকোঠা গ্রামের গৃহবধু তানজিলা বেগম একটি নাগরিক সনদের জন্য তিন দিন ধরে ঘুরছেন। কিন্তু পৌরভবনে কেউ নেই। পৌরসভার ঠিকাদার সেলিম মাহমুদ রাজু তার কাজের বিল উত্তোলনের জন্য তিনি প্রায় প্রতিদিনই ঘুরছেন কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় তিনি বিল পাচ্ছেন না। ধামইরহাট কেন্দ্রীয় মসজিদের পূর্ব পার্শের বাসিন্দা কামরুজ্জামান বাদল বলেন,তার বাড়ীর সামনে রাস্তা এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লা আবর্জনার দূগন্ধে বাড়ীতে থাকা মুশকিল হয়ে পড়েছে।
 ধামইরহাট পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি দেওয়ান মো.হাবিবুল হাসান হিমেল ও সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেন বলেন,আমরা দির্ঘদিন ধরে নিয়মতান্ত্র্রিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহণ না করায় কেন্দ্রীয় সিন্ধান্ত মোতাবেক অনির্দিষ্টকালের ধর্মঘটের মতো কঠিন কর্মসূচী পালন করছেন। গত তিন মাস ধরে তারা কোন বেতনভাতা না পেয়ে সংসার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আগামী ঈদুল আযহার বেতন ও বোনাস পাবো কিনা তার কোন গারান্টি নেই।
ধামইরহাট পৌরসভার কাউন্সিলর মো.আব্দুল হাকিম,মো.মুক্তাদিরুল হক মুক্তাসহ বেশ কয়েকজন কাউন্সিলর তাদের দাবীর সাথে একমত পোষন করেছেন। এব্যাপারে কাউন্সিলর মুক্তাদিরুল হক মুক্তা বলেন,গত ২০১৫ সালের সরকার পেস্কেল ঘোষনা করার ফলে পৌরসভার সকল কর্মর্কর্তা-কর্মচারীদের বেতনভাতা দ্বিগুন হয়ে গেছে। আগে যেখানে কর্মকর্ম-কর্মচারীদের বেতনভাতা বাবদ লাগতো ৫ লক্ষ টাকা এখন লাগে ১০ লক্ষ টাকা। অথচ পৌরসভার রাজস্ব বাড়েনি।
এব্যাপারে ধামইহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন,যেহেতু সারা দেশে পৌরসভাগুলোতে ধর্মঘট চলছে। তারপর মেয়র না থাকায় প্যানেল মেয়র ও কাউন্সিলরদের সাথে তার কথা হয়েছে। আশা করছেন ২/১ দিনের মধ্যে তারা কাজে যোগদান করবেন।

নওগাঁর ধামইরহাটে মশক নিধন ও পরিচ্ছন্নতা উপলক্ষে গনসচেতনামূলক র‌্যালী আলোচনা সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক গনসচেতনামূলক র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নিজ আঙ্গিনা পরিস্কার রাখি,সবাই মিলে সুস্থ্য থাকি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্্রাফিল হোসেন প্রমুখ।


নওগাঁর আত্রাই থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিআর-জিআর মামলার দুই ওয়ারেন্টভুক্ত পলাকত আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এএসআই ছাইফুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিআর ২৪/১৫ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার জাতআমরুল গ্রামের মৃত আজমত আলীর ছেলে মামুন (৪০) ও সিআর ১৮০পি/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক  আসামী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আজিজার রহমানের ছেলে মাহাবুব আলম (৩৮) কে গ্রেফতার করে। এবং গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি দোকান ভষ্মিভূত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ের ভবানীপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভ’ত হয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। ফলে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, বুধবার গভীর রাতে হঠাৎ করে বাজারের নৈশ প্রহরীরা শামীম হোসেনের কসমেটিক্স দোকানের পোডাউনে আগুনের শিখা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আত্রাই উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর পৌছালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভায় ফায়ার সার্ভিস। এই সময়ের মধ্যে আগুনে পুড়ে য়ায় শামীম হোসেনের কসমেটিক্স গোডাউনে রাখা সমস্ত মালামাল। মুহুর্তের মধ্যেই পাশের মোয়াজ্জেম হোসেনের শাপলা সু-স্টোর, কাজল হোসেনের আইরোনের দোকান ও দুলাল হোসেনের পানের স্টোর রুমে আগুন ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ৭ ‘লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানান আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার । ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

নওগাঁয় যুবলীগের ত্রি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি নওগাঁ: দীর্ঘ প্রায় ১৬ বছর পর নওগাঁ জেলা যুবলীগের কাউন্সিল  বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের নওযোয়ান মাঠে নওগাঁ জেলা যুবলীগের আয়োজনে নওগাঁ জেলা যুবলীগের আহবায়ক এ্যাড: খোদাদাদ খান পিটুর সভাপতিত্বে কাউন্সিলে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম পি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব শহিদুজ্জামান সরকার এম.পি, নওগাঁ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন এম.পি, মহাদেবপুর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ছলিম উদ্দীন তরফদার এম.পি, নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.এ,কে,এম ফজলে রাব্বী বকু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-সম্পাদক আশরাফ হোসেন নবাব প্রমুখ সহ জেলার আওয়ামীলীগ ও অংগ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী এসময় উপস্থিত ছিল। আজ দুপুর ২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অুষ্ঠানের উদ্ধোধন করেন মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এমপি ও প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক এমপি। পরে বক্তারা বক্তব্য শেষে বিকেলে নওগাঁ জেলা যুবলীগের কাউন্সিলে যোগদান করবেন বলে জানান।

ছেলেধরা গুজব রোধে আত্রাই থানা পুলিশের মাইকিং

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশে ছেলেধরা গুজব প্রকট আকার ধারণ করায় নওগাঁর আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে ছেলেধরা গুজব রোধে গণসচেতনতামলূক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি এলাকায় পুলিশের মাইকিং প্রচারণা চালানো হয়।

এদিকে আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে গুজব রোধে উপজেলার প্রতিটি এলাকায় জনসাধারণকে সচেতন করতে ফেসবুক প্রচারণাসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। পদ্মা সেতুর জন্য মাথা ও রক্ত লাগবে এ ধরনের গুজব নিরসনে বিশেষ সভা ও মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, ছেলেধরা গুজব ছড়িয়ে কাউকে গণপিটুনি না দেয়ার জন্য প্রশাসনের উদ্যোগে জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। আত্রাই থানার আওতাধীন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর ও গ্রাম পুলিশদের সচেতনতা বৃদ্ধির জন্য বলা হয়েছে। এছাড়া কোথাও ছেলেধরা সন্দেহ হলে সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ছেলেধরার ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। যারা বিভিন্ন সময় গণপিটুনির স্বীকার হয়েছেন তারা অধিকাংশই মানসিক ভারসম্যহীন বা নিরীহ মানুষ। ছেলেধরা গুজব ছড়িয়ে কাউকে হত্যা বা গণপিটুনি নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটানোর চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget