Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর ধামইরহাটে নেশা করতে নিষেধ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

নওগাঁ প্রতনিধিি : নওগাঁর ধামইরহাট উপজেলার রামরামপুর তেলিপাড়া গ্রামে নেশাগ্রস্ত স্বামীর হাঁসুয়ার কোপে সাবিনা (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছে। গত সোমবার রাত ১০ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী নূর মোহাম্মদ (৩৮) পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, রাতে নেশাগ্রস্ত অবস্থায় নূর মোহাম্মদ বাড়ি ফিরে। এ নিয়ে এক পর্যায়ে ঝগড়ায় জড়িয়ে স্ত্রী সাবিনাকে মারপিট শুরু করে। মারপিটের সময় ধারালো হাসুয়া দিয়ে স্ত্রীর পিঠে কোপ দেয়  নূর মোহাম্মদ। এতে ধারালো হাসুয়ার কোপে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ সাবিনা। এসময় প্রতিবেশীরা ছুটে আসলে পালিয়ে যায় নূর মোহাম্মদ।
স্থানীয়রা আরো জানান, নেশা করতে নিষেধ করায় স্ত্রীর উপর প্রায়ই নির্যাতন চালাত নূর মোহাম্মদ।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার নূর মোহাম্মদ কে গ্রেফতারের চেষ্টা চলছে।

নওগাঁর রাণীনগরের উপ-নির্বাচনে প্রথম ইভিএম ব্যবহৃত হচ্ছে

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: সারা দেশে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন পর্যায়ে উপ-নির্বাচন। তারই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরে ২নং কাশিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে সদস্য পদে উপ-নির্বাচন। আর এই উপ-রির্বাচনে নওগাঁ জেলার মধ্যে প্রথম ব্যবহার করা হচ্ছে ইভিএম (ইলেট্রনিক ভোটিং মেশিন)।

গতকাল মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো এই ইভিএমের উপর মোহড়া বা মক ভোটিং। এই মেশিনে কেমন করে, কিভাবে ভোট দিতে হবে তা এই কেন্দ্রের ভোটারদের অবগত করার জন্য ওই ওয়ার্ডের ভোটকেন্দ্র কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই ইভিএম মোহড়া বা মক ভোটিং অনুষ্ঠিত হয়। ভোটাররা উৎসাহ আর উদ্দিপনার মধ্যে দিয়ে এই মোহড়ায় উপস্থিত হয়ে ইভিএমে ভোট দিতে দেখা গেছে। এই ইভিএম মহোড়া বা মক ভোটিংএ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: রুহুল আমীন, প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা যব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষসহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তা ও কর্মচারীরা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে যে, উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২০১৮ সালের নভেম্বর মাসের ২০তারিখে মৃত্যুবরণ করেন। ওই তারিখে এই ওয়ার্ডকে শূন্য ঘোষনা করা হয়। পরবর্তিতে এই ওয়ার্ডে চলতি বছরের ২৫ জুলাই ভোটগ্রহনের তারিখ হিসেবে ঘোষনা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন চলতি বছরের জুন মাসের ১৭ তারিখে নির্বাচনের তফসিল ঘোষনা করে। তফসিল ঘোষনার পর ওই ওয়ার্ডের মো: ইদ্রিস, মো. খলিল প্রাং ও রাজ্জাক প্রামাণিক এই ৩জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র উত্তোলন ও যাচাই-বাছাই শেষে প্রতিক নিয়ে চালিয়ে আসছেন তাদের নির্বাচনী যুদ্ধ। এই ওয়ার্ডের মোট ভোটার ১হাজার ৫শত ৫৭জন। এর মধ্যে পুরুষ ভোটার হলেন ৭শত ৪৫জন ও মহিলা ভোটার হলেন ৮শত ১২জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন নওগাঁ জেলায় এই প্রথম ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা হবে। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহনের পূর্বে দুইদিন ইভিএম প্রদর্শন করা হয় এবং আজ দিনব্যাপী মক ভোটিং অনুষ্ঠিত হচ্ছে। আমি আশা রাখি ভোটাররা ব্যাপক উৎসাহ  আর উদ্দিপনার মধ্যে দিয়ে এই মেশিনে তাদের ভোট প্রদান করবেন।

নওগাঁর আত্রাইয়ে ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে ।
জানা গেছে, সোমবার উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক এর মোবাইল ফোনে ইউএনও মোঃ ছানাউল ইসলামের অফিসিয়াল মোবাইল নাম্বার হতে ফোন আসে। এরপর তিনি সম্ভোধন করে বলেন, আপনার প্রতিষ্ঠান ও অফিসে কম্পিউটারের প্রয়োজন তাই মন্ত্রনালয় হতে ভাল মানের একটি কম্পিউটার দেয়া হবে। এর জন্য ওই দিনই তাৎক্ষনিক ভাবে দুপুরে মন্ত্রণালয় থেকে যারা আসবে তাদের খরচের জন্য কিছু টাকা দিতে হবে বলে জানায়।
ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে তার পারসোনাল মোবাইল নাম্বার ০১৭০৫৮১৮২৫৮ পরিচয় দিয়ে একাধিক বার টাকা নেওয়ার কথা বলে।
কাউকে একথা বলার কোন প্রয়োজন নেই বলে জানান। পরে কম্পিউটারের জন্য ৭ হাজার টাকা করে পাঠানোর জন্য বিকাশ নাম্বার ০১৮২২৭৩৭৩৫৭ ও ০১৮৮৩১১৪৫৬৬ দেন। সর্বশেষ সকাল ১০.৩০ মিনিটে টাকা পেয়েছেন বলে নিশ্চিতও করেন তিনি। ওই দিন বেলা ১২টায় ওই কম্পিউটার দেওয়ার কথা। নানা টালবাহনা করে সময় কালক্ষেপন করতে থাকে। একপর্যায়ে ইউএনও অফিসে এসে জানতে পারেন তিনি প্রতারনার শিকার হয়েছেন।
বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক বলেন, ইউএনও নাম্বার আমার ফোনে সংরক্ষন আছে। সেই নাম্বর থেকে কল এসেছে, আমি বুঝতে পারিনি, ইউএনও স্যারের নাম্বার ক্লোন করেছে প্রতারক চক্র। তারা বিকাশ নাম্বার মোট ৭হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
ইউএনও মো. ছানাউল ইসলাম বলেন, আমার নাম্বার কোলন করা হয়েছিলো, এ বিষয়ে আমি কিছুই জানি না, পরে জানলাম। ঘটনাটি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জরুরী ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়া হবে। #

নওগাঁর আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে শ্রীমতি খিরো বালা (৬২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শনিবার সকালে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড ও নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রীমতি খিরো বালা  উপজেলার মিরাপুর ঋষিপাড়া গ্রামের শ্রী চরণের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে তিনি পরিবারের লোকজনের অজান্তে কীটনাশক গ্যাস ট্যাবলেট খান। বিষয়টি পরিবারের লোকজন টের পেলে সঙ্গে সঙ্গে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রীমতি খিরো বালা কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তিনি আরো বলেন, তার মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে।

নওগাঁর আত্রাইয়ে ৪ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাদক সেবনের দায়ে ৪ মাদকসেবীকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে  ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছানাউল ইসলাম এ কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো,  উপজেলার বেওলা গ্রামের মৃত হরিমাধবের ছেলে সুকমল হালদার (৬০), একই গ্রামের, আহাদ আলী সরদারের ছেলে জালাল সরদার (৪১), আহাদ আলী সরদারের ছেলে আব্দুস ছালাম (৩৬) ও চৌড়বাড়ি গ্রামের মৃত বাহার আলী প্রামানিকের ছেলে রশিদ (৩৭)
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার সকালে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের বেওলা চৌড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবন অবস্থায় ৪ জনকে আটক করে ।
আটককৃতদের মঙ্গলবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তারা তাদের দোষ স্বীকার করায় বিচারক প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

নওগাঁয় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ সরকারী সেবা জনগনের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ভাবে পৌছে দেয়ার অভিষ্ট লক্ষ্য সামনে রেখে ফেষ্টুন উড়ানো, বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে নওগাঁ জিলা স্কুলে ফেষ্টুন উড়ানো শেষে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কে,ডি সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেষ্টুন উড়ানো, বর্ন্যাঢ্য র‌্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম মো. শাহনেওয়াজ। অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মো. আকরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা পরিষদের সচিব আবদুল্লাহহিল বাকী, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা উত্তম কুমার দাস, জেলা মৎস কর্মকর্তা ফিরোজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget