Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


নেইমারকে দিয়ে জুভেন্টাস থেকে দিবালাকে চায় পিএসজি!

স্পোর্টস ডেস্ক: নেইমারের গন্তব্য কোথায়ও এখনও নির্ধারিত হয়নি। অথচ আরেকটা মৌসুম শুরু হতে চললো প্রায়। এটা নিশ্চিত যে, ফরাসি ক্লাব পিএসজি চায় না নেইমারকে ধরে রাখতে। তারা ইতিমধ্যেই নাকি ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারকে নিয়ে এক প্রকার আতঙ্কের মধ্যে রয়েছে।
পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো এরই মধ্যে নেইমারকে ছাড়ার ব্যাপারে নিজেদের ইচ্ছার কথা নানাভাবে জানিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছিল, নেইমার ফিরে যেতে পারেন পুরনো ক্লাব বার্সেলোনায়। একবার তো সব নিশ্চিতই হয়ে গিয়েছিল। নেইমারকে আবারও দলভুক্ত করে নিচ্ছে বার্সা।
কিন্তু বার্সা হঠাৎ অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আন্তোনিও গ্রিজম্যানকে দলে ভেড়ানোয় সেই জ্বল্পনা-কল্পনায় আপাতত পানি ঢেলে দেয়া হয়েছে। বার্সা এখন নানাভাবে নেইমারকে নিয়ে পিএসজির সঙ্গে দর কষাকষি করে যাচ্ছে।
এরই মধ্যে নতুন গুঞ্জন, নেইমারকে আমন্ত্রণ জানাচ্ছে রিয়াল মাদ্রিদ। এছাড়া ইতালিয়ান ক্লাব জুভেন্টাসও কিনতে চায় নেইমারকে। তবে, এ ক্ষেত্রে একটা শর্ত জুড়ে দিয়েছে পিএসজি। নেইমার চলে গেলে তাদের আক্রমণভাগ যে ফাঁকা হয়ে যাবে, সে জায়গা পূরণে নতুন একজন স্ট্রাইকার প্রয়োজন পিএসজির।
ইউরোপিয়ান মিডিয়া দাবি করছে, নেইমারকে দিয়ে জুভেন্টাস থেকে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাকে নিয়ে আসতে চায় তারা। জুভেন্টাসের কাছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই সংবাদটা পৌঁছানো হয়ে গেছে।
আরএমসি স্পোর্টসের বরাত দিয়ে ইউরোপীয় মিডিয়াগুলো বলছে, পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানিয়েছেন, নেইমারের পরিবর্তে পাওলো দিবালাকে পেলে তারা এই বিষয়ে চুক্তি করা কিংবা কথা-বার্তা বলতে রাজি আছে। ২০১৭-১৮ মৌসুমের চেয়ে গত মৌসুমে দিবালা খেলেছেন ৫০০ মিনিটেরও কম সময়। গোলও করেছেন ১৬টি কম। জুভেন্টাসের নিউ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে কোনোভাবেই খাপ খাওয়াতে পারেননি এই আর্জেন্টাইন। যদিও দিবালার মূল্য ৫০ মিলিয়ন ইউরোরও কম। এত কম মূল্যে দারুণ এক স্টাইকার পেয়ে গেলে তিনি থমাস টুখেলের স্কোয়াডে দারুণ মানিয়ে যাবেন বলেও ধারণা লিওনার্দোর।

২০ দলে আবারও ভাঙনের সুর, অস্বস্তিতে বিএনপি-দিকভ্রান্ত তারেক!

ডেস্ক নিউজ: ২০ দলীয় জোটের শরিকদের নানামুখী তৎপরতায় অস্বস্তিতে পড়েছে বিএনপি।  সহসাই জোট ভেঙে সঙ্গীহীন হয়ে পড়ার শঙ্কা ভর করেছে বিএনপির নীতিনির্ধারকদের মনে।  ভাঙন রোধ করে জোটকে শক্তিশালী করতে প্রয়োজনে জোটের বিভিন্ন দলের অভিমানী নেতাদের সঙ্গে বৈঠক করারও নির্দেশ দিয়েছেন তারেক রহমান।
২০ দল ও বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে এমন তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। ২০ দলীয় জোটের একটি সূত্র বলছে, বিএনপির ভুলে ভরা রাজনৈতিক দর্শন ও বিভ্রান্তিকর সিদ্ধান্তে এরইমধ্যে জোট থেকে বের হয়ে গেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। গুঞ্জন রয়েছে, অন্তত আরো ৪টি দল জোট ছাড়ার পরিকল্পনা করছে। ২০ দল ছেড়ে বিজেপি নেতা পার্থের নেতৃত্বে নতুন জোটে যোগদান করতে চায় জোটের ৪টি দল। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ ও বাংলাদেশ লেবার পার্টি— এ চার দল একত্রে জোট ছাড়তে তৎপরতা চালাচ্ছে, এমন খবর বিএনপির নীতিনির্ধারকরা জানতে পেরেছেন। যার কারণে জোট ভাঙার অস্বস্তিতে পড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনিতেই রাজনীতিতে চাপে রয়েছে বিএনপি, এরমধ্যে জোট ভেঙে গেলে রাজনীতিতে কূলহারা হতে হবে দলটিকে।

সূত্র এও জানায়, কর্নেল (অব.) অলি’র এলডিপির জামায়াতকে নিয়ে নতুন মঞ্চ গঠনের পাঁয়তারায় দিকভ্রান্ত হয়ে পড়েছেন তারেক। শ্যাম রাখি না কূল রাখি- অবস্থায় বিএনপির রাজনীতিতে ঘোর অমানিশা নেমে এসেছে বলেও জানা গেছে। তাই জোটের ভাঙন রোধ করে ২০ দলকে শক্তিশালী করতে মির্জা ফখরুল ও মওদুদ আহমেদের মতো সিনিয়র নেতাদের বিশেষ দায়িত্ব দিয়েছেন তারেক। প্রয়োজনে জোটের নেতাদের দ্বারে দ্বারে গিয়ে বোঝানোরও আদেশ এসেছে লন্ডন থেকে। এখন দেখার বিষয়- অবহেলা ও অপমানের শিকার হওয়া জোট ছাড়তে তৎপর দলগুলো বিএনপির প্রলোভন-প্ররোচনায় পা দেয় কিনা!

উ. কোরিয়ায় নির্বাচন : ভোট পড়েছে ৯৯.৯৮ শতাংশ

দেশজুড়ে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে ভোট দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রোববার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রাদেশিক পরিষদের প্রতিনিধি নির্বাচনে অনুষ্ঠিত এই ভোটে প্রায় ১০০ শতাংশ ভোট পড়েছে।
প্রার্থীদের মধ্যে কোনো ধরনের প্রতিযোগিতা না থাকলেও উত্তর কোরিয়ায় নির্বাচনকে সাধারণত একটি প্রয়োজনীয় রাজনৈতিক আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হয়। পর্যবেক্ষকরা বলছেন, কিম জং উনের শাসনের প্রতি আনুগত্য জোরদার করার লক্ষ্যে কর্তৃপক্ষ একটি জনপ্রিয় ম্যান্ডেট দাবি করে এই ভোটের মাধ্যমে।
সারাদেশে অনুষ্ঠিত এবারের নির্বাচনে ভোট পড়েছে ৯৯ দশমিক ৯৮ শতাংশ। ২০১৫ সালে অনুষ্ঠিত দেশটির এই নির্বাচনের চেয়ে এবার ভোট পড়ার হার বেড়েছে ০.০১ শতাংশ।
রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে বলেছে, শুধুমাত্র যারা বিদেশ সফর কিংবা সমুদ্রে কর্মরত রয়েছেন; তারা ভোট দিতে পারেননি। এমনকি যারা অসুস্থ কিংবা বার্ধক্যজনিত কারণে ভোট কেন্দ্রে যেতে পারেননি, তারা বাসায় থেকে মোবাইল ব্যালট বাক্সে ভোট দিয়েছেন।
বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন এই দেশটির প্রাদেশিক, শহর এবং কাউন্টি পরিষদের নির্বাচন প্রত্যেক চার বছর পর অনুষ্ঠিত হয়। এক দলীয় এই নির্বাচনে সাধারণত ৯৯ শতাংশ ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বীহীন একক প্রার্থীর পক্ষে ৯৯ শতাংশ মানুষই ‘হ্যাঁ’ ভোট দেন।
কোরীয় ধাঁচের সমাজতান্ত্রিক রাষ্ট্রকে মহিমান্বিত করতে ‘অনন্য ঐক্যের’ উদাহরণ হিসেবে এই ভোটকে তুলে ধরা হয়। নর্থ হ্যামইয়ং প্রদেশের একটি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন প্রেসিডেন্ট কিম জং উন। কেসিএনএ বলছে, কাউন্টি পরিষদের জু সং হো এবং জং সং সিক নামের দু’জন প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় এই সংবাদমাধ্যম বলছে, ভোট প্রদানের পর নির্বাচনে অংশ নেয়া প্রতিনিধিদের জনগণের বিশ্বস্ত সেবক হওয়ার পরামর্শ দিয়েছেন কিম জং উন। একই সঙ্গে মানুষের প্রত্যাশিত জীবন-যাপনের জন্য কাজ করতে সবাইকে নির্দেশ দিয়েছেন তিনি।

আত্রাইয়ে ছেলেধরা সন্দেহে এক ব্যক্তি গণপিটুনির শিকার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ছেলেধরা সন্দেহে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছে। রোববার উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল আত্রাই-পতিসর সড়কের সোনাইডাঙ্গা নামক স্থানে পূর্বদিক থেকে এক ব্যক্তি বস্তা কাঁধে করে আসতে থাকে। এ সময় কয়েক জন লোক তার বস্তা তল্লাশী করে কিছু চাল, কিছু টাকা ও খেলনা প্লাস্টিকের একটি পিস্তল পান। এ সময় তার ঠিকানা জিজ্ঞেস করলে সে বলে আমার বাড়ি বরিশালে। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে গণপিটুনি দিতে শুরু করে। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, লোকটি বুদ্ধি প্রতিবন্ধী। এলাকায় সাহয্য করছিল। স্থানীয় লোকজন ছেলেধরা সন্দেহে তাকে পিটিয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ট্রেনযোগে পাঠিয়ে দিয়েছে।

নওগাঁর রাণীনগরে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে ও দলকে গতিশীল করার লক্ষ্যে উপজেলা যুবদলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবদলের সভাপতি ইমদাদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোজাক্কির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান ফারুক, সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দার টিপু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম জেমস, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলী মন্ডল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোসারব হোসেন, সদস্য মেজবাউল হক লিটন প্রমুখ।

নওগাঁর বদলগাছীতে বিদ্যুৎ স্পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু।

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের ইন্দ্রসগুনা গ্রামের মৃত্য ছায়েদ আলীর বড় ছেলে মোঃ আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবকের বিদ্যুৎ স্পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। শনিবার রাতে ১১টায় ইন্দ্রসগুনা গ্রামের স্থানীয় নিজ বাড়ীর সয়োন কক্ষে ফানের সমস্য সমাধান করতে গেলে বিদ্যুৎ স্পিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে । ঘটনাটি ঘটার সময় তাঁর স্ত্রী একবার চিৎকার করেন । পরে গ্রামবাসী ছুটে এসে বাড়ীর বিদ্যুৎতের মেন সুইছ বন্ধ করেন এবং তাঁকে পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা করার জন্য ডাক্তর নিয়ে এলে ঐ পল্লী চিকিৎসক বলেন তাঁর মৃত্যু হয়েছে  
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্সকর্তা (ওসি) জালাল উদ্দীন সূত্রে জানাগেছে, রাতে বিদ্যুৎ থাকা আবস্থায় সেলিং ফান না ঘুরলে সে নিজে ঠিক করতে গেলে এই দূর ঘটনাটি ঘটে । তবে আশরাফুল ইসলামের মৃত্যদেহ সঠিক ভাবে তদন্ত করে , তাঁর পরিবারকে কবর দিয়ার নির্দেশ দেওয়া হয়েছে।#

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget