Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

যশোরের শার্শায় প্রসূতি নারীর তিন পুত্র সন্তানের জন্ম

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: আধা ঘন্টার সফল অস্ত্র পচার সিজারিয়ানের মাধ্যমে পর পর তিনটি পুত্র সন্তান জম্ম দিলেন সুমাইয়া নামের প্রসূতি নারী।

রবিবার ২১ শে জুলাই বিকাল ৪টা ৪০ মিনিটের সময় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া জোহরা ক্লিনিকে তিনি এই সন্তানের জন্ম দিতে সক্ষম হন। সুমাইয়া খাতুন উপজেলার বসতপুর গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী।

প্রসুতি সুমাইয়ার স্বামী এবং জোহরা ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার হাবিবুর রহমান জানান, প্রসুতি মা এবং তিনটি বাচ্চা সকলেই সুস্থ আছে। এদিকে এক সাথে তিনটি পুত্র সন্তান জন্ম দেওয়ায় এলাকার উৎসুক জনতা বাচ্চা গুলোকে এক নজর দেখার জন্য ক্লিনিকে ভিড় করছে বলে জানা যায়।

শার্শা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন-২০১৯ অনুষ্ঠিত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন যশোর জেলার শার্শা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২১শে জুলাই দিনব্যাপি শার্শা  উপজেলা অডিটরিয়াম হলরুম এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের শার্শা উপজেলা শাখার সভাপতি শ্রী শান্তিপদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, যশোর -১,শার্শা আসনের ৩বার নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যশোর জেলার সহ-সভাপতি ও শার্শা আসনের সংসদ সদস্য  শেখ আফিল উদ্দিন,শার্শা উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু,যশোর জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্রী যোগেশ চন্দ্র দত্ত,উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী বৈদ্যনাথ দাস প্রমখ।

এই দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উদ্ভোধক করেন যশোর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অসীম কুন্ডু।

 
শার্শা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন-২০১৯ অনুষ্ঠিত
প্রধান অতিথী শেখ আফিল উদ্দিন এমপি বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দেয়ায় আমার বিশ্বাস প্রিয়া সাহার বিচার আপনারাই সনাতন ধর্মের নাগরিকেরাই করবেন,স্বাধীনতা বিরোধী শত্রুরা এখনও লাল-সবুজ পতাকার মধ্যে সোচ্চার, শার্শা উপজেলা সব ধর্মের লোকের বসবাস শান্তিপূর্ণ,শার্শা উপজেলা সকল পূজা মন্দির একই ধরনের তৈরী করা হবে,বেনাপোল পাঠবাড়ী আশ্রম ৫৭০ বছরের ইতিহাস।

বেনাপোল পাঠবাড়ী আশ্রমকে আরো আধুনিক করা হবে। "মানুষ সেবা বড় সেবা" এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন সে মমতার ও মানবতার মা। বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘু ধর্মের নাগরিকরদের যে অবস্থান আগামীতে বিভিন্ন দেশ থেকে সংখ্যালঘুরা এদেশে বসবাসের জন্য আসবেন। এ-অঞ্চলে আমার  ২০ বছরের রাজনীতির জীবন দশায় আপনারা যারা সনাতন ধর্মের নাগরিক রয়েছেন তারা শার্শাতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছেন। আমি দেখতে চাই আপনারা এই দ্বি-বার্ষিক ও কাউন্সিল অধিবেশনের মাধ্যমে শান্তিপুর্ণ ভাবে সমাপ্ত এর মধ্যে দিয়ে নর্ব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করবেন। বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদকে সকল সাহায্য ও সহযোগীতা অব্যাহত থাকবে।

এসময় শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতা ও সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শার্শা উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।পরে সকলের মতামতে বিনা প্রতিদ্বন্দ্বীতায়  সভাপতি পদে শ্রী বৈদ্যনাথ দাস ও কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে নীল কমল সিংহকে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শার্শা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

ঝালকাঠিতে দরিদ্রের মাঝে বস্ত্র বিতরণ করলোন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে প্রাইম ব্যাংকের সিনিয়র সহকারি ভাইস প্রেসিডেন্ট ( অপারেশন ডিভিশন) মোঃ আহসান হাবীব গরীব দরিদ্রের মাঝে বস্ত্র বিতরণ করেছে। গত
শুক্রবার সকালে ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি নিজ গ্রামে প্রায় তিন শতাধিক গরীব দরিদ্রের মাঝে কাপড়, লুঙ্গি, থ্রি পিস সহ প্রায় এজ হাজার পিস বস্ত্র বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নৈকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রামপ্রসাদ, এবং আহসান হাবীবের দুই মামাতো ভাই মোঃ মান্না খান, ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি এম এস এফ এর ঝালকাঠি জেলা শাখার নির্বাহী সদস্য দৈনিক বরিশাল সময় পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি আরিফ খান। কাপড় নিতে আসা কয়েকজনের কাছে জানতে তারা জানান, হাবীব প্রায়ই আমাদেরকে কাপড় দেয়।

শার্শা প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু - বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু - বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(২০/০৭/১৯) তারিখ বিকালে শার্শা উপজেলার শ্যামলাগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর শিরোপা নির্ধারণী ম্যাচে উলাশী মাধ্যমিক বিদ্যালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের  দুটি শিরোপাই তাদের নিজেদের করে নিয়েছে। মাসব্যাপী এ টুর্নামেন্টে শার্শার ১২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। 

উক্ত ফাইনাল খেলায় উলাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে কাগজপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে।

অপর দিকে মেয়েদের চুড়ান্ত পর্বে উলাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পিকে রাজগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় প্রধান  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  স্থানীয়  সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, শার্শা ইউনিয়ন চেয়ারম্যান সোহারাব হোসেন, মেম্বার মিলন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।

 পত্নীতলায় সবজির বাজারে আগুন, বিপাকে নিম্ন আয়ের মানুষ

মাসুদ রানা,পত্নীতলায় (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় উপজেলার বিভিন্ন্ হাট বাজারে এই ভরা মৌসুমে শাক সবজির বাজার লাগামহীন ঘোড়ার মত বেড়েই চলছে। যার কারনে অব্যাহত দাম বাড়ার কারনে সাধারন মানুষের নাভিশ্বাস উঠেছে। সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। দৈনন্দিন বাজারে তাদের গুনতে হচ্ছে উচ্চ মুল্য। বিশেষ করে যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা আরও করুন। একদিকে চালের দাম  কম হলেও অন্য দিকে সবজির বাজারে আগুন । আর এতে করে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এ নিম্ন আয়ের মানুষ গুলোকে। এদিকে উপজেলার বিভিন্ন হাট     ও নজিপুর কাচা বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে সব সবজির দাম বৃদ্ধি পেয়েছে ।

বর্তমান বাজারে আলু ২৫টাকা কেজি, বেগুন ৬০টাকা, বই কচু ৫০টাকা, পিয়াজ ৪০টাকা, কাঁচা মরিচ ১২০টাকা, শসা ৮০  টাকা, কাঁকরুল ২৫ থেকে ৩০টাকা, কাঁচা কলা ২০ থেকে ২৫ টাকা, পেঁপে ২০টাকা, পটল ৩০থেকে ৪০ টাকা। লাল শাক ৩০টাকা, পুই শাক ২৫ টাকা, , করলা ৮০টাকা, কচুর লতি ৪০টাকা দরে বিক্রয় হচ্ছে। এ দিকে

 বিভিন্ন হাটের সবজি বিক্রেতারা জানান, তারা যেসব জায়গা থেকে কাচাঁ সবজি পাইকারী দরে ক্রয় করে এনে এখানে খুচরা বিক্রয় করত সম্প্রতি সেসব এলাকায় বন্যা ও কয়েক দিনের বৃষ্টিপাতে  গাছ পঁচে মরে গেছে। ফলে তারা তাদের চাহিদা মত সবজি ক্রয় করতে পারছে না। যতটুকু কিনতে পারছে সে গুলোও কিনতে হচ্ছে চড়া দামে । আর তাই পাইকারি বাজারে দাম বাড়ার কারনে তার প্রভাব পড়ছে খুচরা বাজারে। তবে আবহাওয়া ভালো থাকলে চাষীরা নতুন সবজি উৎপাদন করলে সবজির দাম কমতে থাকবে বলে  মনে করেন ।

নজিপুর বাসষ্ট্যান্ড কাচা বাজারের  ব্যবসায়ী  সাইদুর রহমান বলেন  বেশী দামে কিনতে হচ্ছে তাই বেশী দামে বিক্রি করছি ,আমদানি নেই যার কারনে বাজার ব্যপক উর্ধগতি।পুইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিম আহমেদ ইমন  কাঁটাবাড়ী হাটে বাজার করতে আসে তিনি জানান শহরের চেয়ে সব সময় এই বাজারে সবজির দাম কম থাকে তবে আজ দেখছি সব সবজি দিগুন দামে বিক্রি হচ্ছে । 
নজিপুর বাসষ্ট্যান্ড বণিক কমিটির সভাপতি মো: শহিদুল আলম বেন্টু বলেন গত সপ্তাহে একটানা বর্ষা  দেশের বিভিন্ন এলাকায় বন্যা থাকার কারনে শাকসবজি সহ বেগুন,, কাঁচা মরিচ পচে নষ্ট হয়ে যাচ্ছে। তবে বৃষ্টি বাদল কমে গেলে গাছ গুলির পচন রোধ হলে আবার বাজার স্বাভাবিক হতে পারে।

যশোরের বেনাপোলে ফেন্সিডিলসহ আটক-১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক বহনকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শনিবার দুপুর ২টার সময় পুটখালী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ বালুর মাঠ আম বাগানের মধ্যে থেকে ২৩৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ মেহেদী সরদার(২৪)কে আটক করে। আটক মেহেদী সাদিপুর গ্রামের পল্টু সরদারের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩৪ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়। আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget